সারা দেশ

দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ

  • ''
  • প্রকাশিত ২৯ জুন, ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের (এস ও ডি) আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম.এম.আশিক রেজার সভাপতিত্বে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন যুগ্মসচিব আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহবুবর রহমান বাদশা, স্বপ্না শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে উপজেলা দুর্যোগব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশগ্রহণ করে।

প্রশিক্ষণটির বিষয়গুলো উপস্থাপন ও পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন যুগ্মসচিব আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads