লক্ষ্মীপুর প্রতিনিধি:
দূর্গম এলাকায় বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পোঁছিয়ে দিচ্ছে লক্ষ্মীপুরের বাসিন্দা ঢাকার ব্যবসায়ী আলমগীর। তিনি কোমর সমান পানি দিয়ে বাড়ী বাড়ী গিয়ে প্রত্যেকের ঘরে ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছেন। ত্রাণ পেয়ে খুশি বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। মোঃ আলমগীর লক্ষ্মীপুর সদর উপজেলার পৌরসভার ১৪ ওয়ার্ডের কুমার বাড়ীর বাসিন্দা।
শনিবার (৩১ আগষ্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর ১৪ ও ২ নং ওয়ার্ডের দূর্গম এলাকাগুলোতে গিয়ে বুক ও কোমর সমান পানিতে ভ্যানে করে স্বেচ্ছাসেবীদের সাথে প্রায় ১২'শ বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন তিনি। এর আগে ২ হাজার চারশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিঁড়া, বোতলজাত পানি, বিস্কিট, ভান রুটি, ক্রিম রোল, লাইটার, মোমবাতি, স্যালাইন ছিল।
ত্রাণ পেয়ে মোঃ সিরাজুল ইসলাম জানান, দূর্গম এলাকার কারণে কেউ বাড়ীর ভিতরে এসে খবর নেয়না ব্যাসায়ী আলমগীর ছাড়া কেউ ত্রাণ দেয়নি।
বাঞ্চানগর ২নং ওয়ার্ডের বর্ডার এলাকার একজন গৃহিনী জানান, বন্যার পর থেকে এ প্রথম ত্রাণ পেয়েছি। যিনি দিয়েছেন তাকেও ভালভাবে চিনিনা।
ব্যবসায়ী আলমগীর বলেন, বন্যার পানি কিছুটা কমতি থাকলেও দূর্গম এলাকায় এখানো বুক ও কোমর সমান পানি। মানুষ ভেলা ও নৌকা ব্যবহার করছে। এসব পরিবারগুলোতে রান্নার ব্যবস্থা নেই। এসব এলাকায় ঘরে ঘরে গিয়ে এ নিয়ে দু'বার ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছি। বন্যার পানি নামা পর্যন্ত আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, দূর্গত এলাকায় নিন্মবিত্ত-মধ্যবিত্ত, টিনের ঘর-বিল্ডিং বাড়ী এবং ত্রান নিয়ে কোন বাড়ী যেতে গভীর পানি এসব বৈষম্য না করে প্রত্যেকটি পরিবারকে সাধ্যমত ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছি।





