দেলদুয়ারে শেখ কামালের জন্মদিন পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দেলদুয়ারে শেখ কামালের জন্মদিন পালিত

  • দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০২২

টাঙ্গাইলের দেলদুয়ারে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম. শিবলী সাদিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল,আটিয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন আজাদ,উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads