ফিচার

দেশীয় পণ্যে শবনমের নৈসর্গিক

  • অরণ্য সৌরভ
  • প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জের কাজী শবনম। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট বলে আদরের ভাগটা বেশি পড়তো তার ভাগেই।

তিনি মনে করেন, বাংলাদেশে ডে-কেয়ার একটা বড় সমস্যা। তাই বাচ্চাদের রাখার ব্যবস্থা না থাকায় চার্টার্ড সেক্রেটারি হয়েও করপোরেটে নিজের ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তার পথে পা বাড়িয়েছেন। উদ্যোক্তায় পরিশ্রম বেশি হলেও বাচ্চাদের সময় অনুযায়ী কাজের শিডিউল সামঞ্জস্য করে চলতে পারেন বলে তিনি জানান।

‘উদ্যোক্তা বাঁচলে কারিগর বাঁচবে, কারিগর বাঁচলে শিল্প বাঁচবে’ বলে তিনি বিশ্বাস করেন। এই বিশ্বাসই উদ্যোক্তা হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে তিনি জানান।

কাজী শবনমের উদ্যোগের নাম নৈসর্গিক। তিনি মূলত রিকশা পেইন্ট নিয়ে কাজ করেন। তিনি বলেন, রিকশা দেশের বিলুপ্তপ্রায় একটা শিল্প। সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা থেকেই এটি নিয়ে কাজ শুরু করা।

নারী হিসেবে উদ্যোক্তা হওয়ার পথচলার সমস্যা সম্পর্কে শবনম বলেন, সব উদ্যোক্তাকেই উদ্যোগ দাঁড় করাতে অনেক এফোর্ট দিতে হয়। চাকরিজীবীদের ৮ থেকে ১০ ঘণ্টার নির্দিষ্ট একটা সময় থাকলেও উদ্যোক্তাদের অনেক সময় দিতে হয়। পাশাপাশি পরিশ্রম করতে হয়। আমার কাছে একেকজন উদ্যোক্তা একেকজন হিরো।

সামাজিক দায়বদ্ধতা এবং দেশের প্রতি ভালোবাসা থেকেই দেশীয় পণ্য এবং দেশের বিলুপ্তপ্রায় শিল্প নিয়ে কাজ করা বলে তিনি জানান। ফেসবুক পেজ নৈসর্গিক এর মাধ্যমে পছন্দের পণ্য পাওয়া যাবে। চাইলে যে কেউ কাস্টমাইজড পণ্যও নিতে পারবেন বলে কাজী শবনম জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads