জাতীয়

দেশে করোনায় আরও ২১ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জানুয়ারি, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮৮৩ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।

আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় ২১ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads