জাতীয়

দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২২

দেশে করোনার শনাক্ত সামান্য কমলেও মৃত্যু হু হু করে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬৭০ জনে।

নতুন শনাক্তের ৫৯ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩৫৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯৩৬৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। দৈনিক শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশে পৌঁছেছে।

যা আগের দিন এই সংখ্যা ছিল ২১ দশমিক শূন্য ৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০৮০০ জন এবং এখন পর্যন্ত ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৭১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৭৯ টি নমুনা সংগ্রহ এবং ৪১ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ৫৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads