দেশে করোনায় মৃতের সংখ্যা ৬৯০০ ছাড়াল

প্রতীকী ছবি

জাতীয়

দেশে করোনায় মৃতের সংখ্যা ৬৯০০ ছাড়াল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯০৬ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এছাড়া একদিনে নতুন করে ২ হাজার ২০২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ১৩৭ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ২০০টি। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৭ হাজার ৮৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ২৮ লাখ ৯৪ হাজার ৬২২টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.৮৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৬৫ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৭১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ এক হাজার ১৯৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং নারী সাতজন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads