দেশে করোনায় মৃত্যু ৬ হাজার ছাড়াল

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে করোনায় মৃত্যু ৬ হাজার ছাড়াল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ নভেম্বর, ২০২০

গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪ জনে। এছাড়া, নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৪২৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯১৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৩৩ শতাংশ।

নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং ৪ জন নারী। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬২১ জন বা ৭৬ দশমিক ৯৭ শতাংশ এবং নারী এক হাজার ৩৮৩ জন বা ২৩ দশমিক শুণ্য ৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯১০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক শুণ্য ৯ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads