দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২০ ও নারী ১৪ জন। মৃত ৩৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ এবং বেসরকারি হাসপাতালে তিনজন এবং বাড়িতে তিনজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৭৫৮ জনে দাঁড়ালো।
আজ শুক্রবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫০৯টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬০ লাখ ২১ হাজার ১৪৫টি। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত এক হাজার ৮৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।





