দেশে নতুন ২ করোনা রোগী শনাক্ত: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

জাতীয়

দেশে নতুন ২ করোনা রোগী শনাক্ত: স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন দুই রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, যুক্তরাজ্য বাদে করোনা ভাইরাস আক্রান্ত ইউরোপের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ শনিবার মাধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

তিনি বলেন, দেশে যে পাঁচ করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে তাদের মধ্যে চারজন বিদেশ থেকে আগত এবং একজন তাদের সাথে থাকার কারণে আক্রান্ত।

সরকার আগামী কাল থেকে সব দেশের জন্য অন এরাইভাল ভিসা স্থগিত করেছে বলেও জানান মন্ত্রী।

৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত করার ঘোষণা দেয় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তাদের মধ্যে দুজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফেরেন।

এ তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে গেছেন বলে শনিবার জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা। রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং আরেকজনকে গত ২৪ ঘণ্টার মধ্যে একটি পরীক্ষা করা হয়েছে, যেটি নেতিবাচক এসেছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি পরীক্ষা করা হবে। এ পরীক্ষার রিপোর্টও যদি নেতিবাচক আসে তাহলে আমরা ওই রোগীকে ছাড়পত্র দিতে পারব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads