সারা দেশ

দোহারে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, ২০২১

‘আমরা কন্যাশিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার দোহার উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথীসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads