ঢাকার দোহার উপজেলায় বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়ার অর্থায়নে ৭শ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, কাঠালী ঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাজিব শরীফ, বীর মুক্তিযোদ্ধা আ. হাকিম, শহিদুল ইসলাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আ. রহমান শান্তসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় রোমান মিয়া জানান, দেশের সকল ক্রান্তিকালে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রস্ট মানুষের পাশে ছিলো। মানবিক সহায়তার কার্যক্রম বাস্তবায়নে স্থায়ীভাবে কর্মহীন মানুষদের সাবলম্বী করার লক্ষে কাজ করবে এই ট্রাস্ট।





