দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অগাস্ট, ২০২১

পদ্মা নদীর তীব্র স্রোতে দেশের দক্ষিণাঞ্চলের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

এছাড়া প্রচণ্ড স্রোতের কারণে কাঁঠালবাড়ী-মাওয়া নৌরুটে বুধবার ৪টা থেকে যানবাহন পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে ঢাকামুখী যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। এতে এ রুটে দৌলতদিয়া দিয়ে চলাচল করা যাত্রীদের ভোগান্তির শিকার হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। দেখা যায় এর মধ্যে শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস রয়েছে। এসব যানবাহন ফেরি পারের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। এ ছাড়া ঘাট এলাকায় যানজট কমাতে দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর জুট মিল পর্যন্ত কয়েকশ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

পণ্যবাহী ট্রাক চালক সুজন খান বলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে মাল লোড করে গোয়ালন্দ মোড়ে এসে ৩ দিন সিরিয়ালে আটকে ছিলাম আজকে দৌলতদিয়াঘাটে এসেছি ফেরির জন্য ৪ ঘন্টা যাবত অপেক্ষা করছি দীর্গ সময় ধরে সড়কে আটকা থেকে অর্থনৈতিক ও শারীরিকভাবে চরম ভোগান্তির শিকার হয়েছি। ঠিকমতো গোসল ‍এবং খাওয়া-দাওয়া করতে পারি নাই।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বাংলাদেশের খবরকে বলেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রচণ্ড স্রোত সৃষ্টি হয়েছে। এতে এই রুটে নদী পারাপারে ফেরি চলাচলে আগের তুলনায় সময় অনেক বেশি লাগছে। এছাড়া কাঁঠালবাড়ী-মাওয়া নৌরুটে বুধবার ৪টা থেকে যানবাহন পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে ঢাকামুখী যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে দ্রুত ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads