গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে রোববার ইয়াবা ট্যাবলেটসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উত্তর দৌলতদিয়া গফুর মোল্লার পাড়া গ্রামের মিলন শেখের ছেলে ফিরোজ শেখ (২০) ও ইউছুফ সরদারের ছেলে লাভলু সরদার (২১)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ফিরোজ ও লাভলুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ তেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে তিনি জানান।





