মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নব নির্মিত স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।
রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনাকারী দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, থানা কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রেজ্জাক, শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা রনি সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ মহিদুর রহমান মুক্তা প্রমূখ।





