রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের আমলে হবে: গালিব

  • ''
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০২৩

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নবার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং নৌকার ভোট বৃদ্ধিতে পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রয়াত সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি’র ছেলে গালিবুর রহমান শরীফ গালিব বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হবে। কোন অপশক্তিই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। বেআইনিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশের জনগণ ঐক্যবদ্ধ।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

গালিব বলেন, 'বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং নির্বাচনী পরিবেশ বিনষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অতীতের ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান করে নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়। একই সাথে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের চলমান অভিযাত্রাকে ব্যাহত করতে চায়। বিএনপি একটি অবৈধ রাজনৈতিক দল। তারা কখনও জনকল্যাণ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্যোন্নয়নের রাজনীতি করেনি। বিএনপি এখন বিতর্কিত দল, মিথ্যাচারই তাদের মূল সম্পদ।

নেতাকর্মীদের উদ্দ্যেশ্য গালিব বলেন, বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতাই এসে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন ছিনিমিনি খেলতে না পারে তার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করার আহবান জানান।

এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে সাধারণ মানুষের কাছে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। পথসভায় এক সাক্ষাৎকারে গালিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমার নেত্রী, আমার মা জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে, জণগণের সুখই যেন আমার নেত্রীর সুখ। তাঁর আদর্শ আমি খুব কাছ থেকে পেয়েছি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads