দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচারে ব্যস্ত মেয়র প্রার্থীরা

ছবি : সংগৃহীত

নির্বাচন

দুই সিটি নির্বাচন

দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচারে ব্যস্ত মেয়র প্রার্থীরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ জানুয়ারি, ২০২০

দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচারে ব্যস্ত ঢাকা সিটি নির্বাচনের মেয়র প্রার্থীরা। নতুন প্রত্যয় নিয়ে ঢাকাকে গড়ে তোলার অঙ্গীকার করেছেন শেখ ফজলে নুর তাপস। আর নিরাপদ শহর গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তাবিথ আউয়ালের।  

আজ শনিবার সকালে দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস পুরান ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। ঢাকার ঐতিহ্য রক্ষায় কাজ করে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ, হাঁটার জায়গাসহ সবুজায়ন করা হবে বলে জানান তাপস। মেয়র নির্বাচিত হলে, যাতায়াত ব্যবস্থা পুনর্বিন্যস্ত করে স্বাভাবিক করে গড়ে তোলার কথাও জানান তিনি।

এ সময় তিনি আরো বলেন, আমাদের প্রতিটি ওয়ার্ডে যেমন খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে, তেমনি আমাদের মা, বোন, মুরব্বিদের হাঁটার ব্যবস্থা থাকবে। তেমনি সবুজায়নের মাধ্যমে আমরা আমাদের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে গড়ে তুলবো।

এদিকে, রাজধানীর উত্তরখানে নির্বচনি প্রচারণা শুরু করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, দ্বিতীয় দিনের প্রচারে এখন পর্যন্ত কোনো বাধা আসেনি তবে গতকাল অনেক কাউন্সিলর প্রার্থীরা শেষ মুহূর্তে প্রতীক পাওয়ায় প্রচারে বিলম্ব হয়েছে।

তাবিথ আওয়াল আরো বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটা তো বাস্তবায়ন করতেই হবে। সাধারণ মানুষের কাছ থেকে যে সাড়া আমরা পাচ্ছি, তাতে বুঝতে পারছি আমরা যদি  মাঠে থাকি তবে সময় আসলে আমাদের পক্ষেই ভোট দেবেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads