দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হালুয়াঘাটে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হালুয়াঘাটে বিএনপির বিক্ষোভ

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুন, ২০২২

তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ।

সোমবার বেলা ১২টার দিকে হালুয়াঘাট নতুন বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল নিয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরে নতুন বাস স্ট্যান্ড সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির শেষ করে তারা।

এর আগে, উপজেলার বিভিন্ন স্থান থেকে সকাল থেকে হালুয়াঘাট এসে একত্রিত হয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এ সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক। সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

বক্তারা আরো বলেন আমরা হালুয়াঘাট বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেলের নেতৃত্বে ঐক্য বদ্ধ আছি, ও ঐক্য বদ্ধ থাকবো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাত হোসেন হীরা,আনোয়ার হোসেন মেম্বার, তরিকুল ইসলাম চঞ্চল, ফয়সাল,নোমান,লেফাজ,লাভিন প্রমুখ ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads