সারা দেশ

ধনবাড়ীতে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

  • ''
  • প্রকাশিত ২৫ অগাস্ট, ২০২৪

টাঙ্গাইল প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী নামধারী বিএনপি কে সাথে নিয়ে গত শুক্রবার(২৩ আগষ্ট) দিন টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায় মোটর সাইকেল শোভাযাত্রা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দরা।

শনিবার(২৪ আগষ্ট) রাত ৮ টায় ধনবাড়ী প্রেসক্লাবে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এমএ ছোবাহান, সাধারণ সম্পাদক ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মোহাম্মদ আলী ব্যাক্তি স্বার্থে কিছু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে বিএনপি’র ব্যানারে ধনবাড়ী উপজেলা বিএনপি’র মধ্যে ও এ অঞ্চলের মানুষের শান্তি নষ্ট করতে বিশৃংখলা করার জন্য পায়তারা করছে। আমাদের টাঙ্গাইলের ধনবাড়ী-মধুপুর ১ আসনের দুই উপজেলাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের নেতৃত্বে খুবই সু-শৃংখল ভাবে আমরা দল পরিচালনা করে আসছি। আমরা বিগত সময়ে আওয়ামী লীগের সাথে এক প্রকার যুদ্ধ করে প্রাণের সংগঠন বিএনপিকে টিকিয়ে রেখেছি। সম্প্রতি ফ্যাসিবাদী সরকার হাসিনা পতনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত’দের কবর জিয়ারত করতে এসে অ্যাডভোকেট মোহাম্মদ আলী নামের এক ব্যাক্তি যিনি মধুপুর-ধনবাড়ীর বিএনপির কেউ না সে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য থাকায় ধনবাড়ীর স্থানীয় সন্ত্রাসী আওয়ামী লীগের লোকজনকে কথিত বিএনপি বানিয়ে তাদেরকে সাথে নিয়ে মোটর সাইকেল শোঢাউন করেছে। এতে করে অত্যন্ত সু সংগঠিত বিএনপি’র মধুপুর ও ধনবাড়ীর বিএনপি’র মধ্যে ও এ অঞ্চলের মানুষের শান্তি নষ্ট করার জন্য ব্যাক্তি স্বার্থে মোহাম্মদ আলী নামের ওই ব্যাক্তি এসব সংগঠন বিরোধী কার্যকালাপ করছে। এটা মেনে নেওয়ার মত না আগামীদিনে এধরণের সংগঠন বিরোধী কর্মকান্ড তাকে করতে দেয়া হবে না বলে বক্তারা হুশিয়ারী দেন।

বক্তারা আরো আরো উল্লেখ করেন, গত ২৩ তারিখে মোহাম্মদ আলী কেন্দুয়া বাজার, কেরামজানি বাজারে আওয়ামী লীগের দলীয় অফিসের সাইনবোর্ড নামিয়ে সেইখানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নামধারী বিএনপিদের কে সাথে নিয়ে মিটিং করেছেন। এতে করে বিএনপি’র সুনাম নষ্ট করছে। শুধু তাই নয় তিনি ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থাকা স্বত্তেও একটি রুম ভাড়া নিয়ে সেখানে তার ব্যাক্তিগত কাজের লোকজন নিয়ে বসে দলীয় কর্মকান্ডের কথা বলে প্রচারণা চালাচ্ছে। এদিকে দলীয় তৃণমূলের নেতা ও কর্মীরা বিভান্তিতে পড়ছে। ফলে দলীয় শৃংখলাকে বিশৃংখলা করতে মোহাম্মদ আলী পায়তারা করছে। এটি সংগঠন পরিপন্থি কাজ। তাই অ্যাডভোকেট মোহাম্মদ আলীর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে টাঙ্গাইল জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি’র কাছে জোর দাবী জানাচ্ছি ।

এসময় ধনবাড়ী উপজেলা, পৌরসভা, ও প্রত্যেক ইউনিয়ন বিএনপি’র নেতা ও কর্মী এবং সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads