ধর্মপাশায় বেগম রোকেয়া দিবসে ৪ জয়িতাকে সংবর্ধনা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবসে ৪ জয়িতাকে সংবর্ধনা

  • ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য উপজেলা পরিষদ মিলনায়তনে ৪ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ রবিবার সকাল ১১.৩০মিনিটে মোছা.রাজ বানু, মোছা.বিলকিস বুলু, মোছা. আম্বিয়া আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিক্কুনাহার শিল্পী নামের ৪ জন জয়িতাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিক্কুনাহার শিল্পি, উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকি, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরাজী, ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু ও সাংবাদিক মো:গিয়াস উদ্দিন রানা, সালেহ আহম্মেদ, মো:ইমাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ আবাদুল বারী প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রত্যেক জয়িতাকে একটি করে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads