টাঙ্গাইলের সন্তোষ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও ভিডিও ধারণকারী সোহেল রানা (১৯)কে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার সকালে র্যাবের একটি আভিযানিক দল সন্তোষ মাদারকোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক সোহেল রানা সন্তোষ মাদারকোল এলাকার সামাদ মিয়ার ছেলে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী ও অপারেশন কমান্ডার মেজর মো. হাসান আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল ২৫ ফেব্রুয়ারি পৌর শহরের সন্তোষ মাদারকোল এলাকার বাসিন্দা স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ এবং টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার প্রধান আসামী সোহেল রানা (১৯)কে মঙ্গলবার সকালে সন্তোষ মাদারকোল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তবে মামলার অপর আসামী ও সহযোগী সুজন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও গ্রেফতারকৃত সোহেল রানা ধর্ষণসহ ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন বলেও জানান র্যাব কমান্ডার।





