সিলেটসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সামাজিক সংগঠন দুরন্ত ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির সদস্যরা চোখে কালো কাপড় ও ধর্ষণের প্রতিবাদমুলক নানান প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানায় এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাদিয়া জাহান মনি, সোয়েবুজ্জামান তিতাস, তাসনিম আহম্মেদ তূর্জ প্রমুখ।





