নওগাঁর ধামইরহাটে ফেনসিডিলসহ দুটি মোটর সাইকেল করেছে বিজিবি।
গত শুক্রবার সন্ধা ৭টার দিকে উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক মো.শফিউদ্দিন এর নেতৃত্বে বিজিবি সদস্যরা আলতাদিঘী নামকস্থানে অভিযান চালায়।
অভিযানে ৪ বোতল ফেনসিডিলসহ মালিকবিহীন অবস্থায় ১২৫ সিসি গ্লামার এবং ১০০ সিসি হিরো মোটর সাইকেল আটক করে। যার সিজার মূল্য প্রায় ২ লক্ষ ৪৬ হাজার ৬শত টাকা। ১৪ বিজিবি পত্নীতলার অধিনায়ক লে.কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি বলেন, আসামীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে পালিয়ে গেছে।
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে ধামইরহাট থানায় একটি জিডি করা হয়েছে।





