সারা দেশ

ধামরাইয়ে অটোরিকশার চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

  • ''
  • প্রকাশিত ১৪ মার্চ, ২০২৪

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের চাপিল গ্রামের ইয়াহিয়া (৭) নামে এক শিশু গত মঙ্গলবার  বোনের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশার নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হলে তাকে সাভার ইনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। এ সময়  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নিহত ইয়াহিয়া চাপিল গ্রামের ইমারত হোসেনের ছেলে।

সে চাপিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।  

স্থানীয়রা জানান, ইয়াহিয়া এ বছর ওই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় এবং প্রতিদিন তার বোন তায়েবার সাথে স্কুলে যায়। মঙ্গলবার স্কুলের ক্লাস শেষ করে বোনের সাথে বাড়ি ফিরছিল। হঠাৎ একটি অটোরিকশা তার গায়ের ওপর উঠিয়ে দেয়।

এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads