ঢাকার ধামরাইয়ে জমিজমার বিরোধকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ ইস্রাফিল (৬৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে চাচাতো ভাই আব্দুল মান্নানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মাসুদ রানা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ্য করে আজ সোমবার সকালে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে শনিবার (১২ ফ্রেরুয়ারি) সকাল ১১টার সময় ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামে ঘটনাটি ঘটে। আহত ইস্রাফিলের বাড়ী উপজেলার বান্নল গ্রামের মৃত শেখ মাদু বেপাড়ীর ছেলে।
অভিযুক্তরা হলেন, উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামের মৃত. আব্দুল গনির দুই ছেলে মোঃ সানোয়ার হোসেন(সানু), মোঃ জুয়েল, মৃত. মুস্তি সিকদারের ছেলে আব্দুল মান্নান, তার ছেলে মমিন হোসেন, শুকুর আলীর ছেলে শওকত হোসেন, আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানাযায়, ঢাকা ম্যাজিষ্ট্রেট কোর্টে ১নং আদালতের পেশকার মোঃ মান্নান ও আশুলিয়া সাব-রেজিষ্ট্র অফিসের নকল নবিশ মোঃ সানোয়ারদের সাথে দীর্ঘদিন যাবত বাড়ীর জমিজমা নিয়ে ইস্রাফিলের সাথে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শনিবার সকাল ১১ টার সময় পূর্ব পরিকল্পিত ভাবে চাপাতি, ছ্যান, দা এবং লোহার রড নিয়ে বাড়ীর পাশে সরিষার ক্ষেতে কাজ করার সময় ইস্রাফিলের উপর হামলা চালিয়ে তার দুটি পা কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে পঙ্গু করে হত্যার চেষ্টা করে। এই সময় ইস্রাফিলের ছেলে মাসুদ ও তার মা এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে। এরপর তাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইস্রাফিলকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতলে ভর্তি করেন। হাসপাতলে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্ছা লড়ছে ইস্রাফিল। তার পায়ে ৪০টা সেলাই করা হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত ডাক্তার।
প্রত্যক্ষদর্শী মোঃ সাগর আলী বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে আব্দুল মান্নান ও সানোয়ারসহ তার লোকজন নিয়ে ইস্রাফিল এর উপর হামলা চালিয়ে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার চেষ্টা করে।পরে তাদের ডাক-চিৎকারে এলাকার লোকজন আসলে মান্নানের লোকজন দৌড়িয়ে পালিয়ে যায়।
এই বিষয়ে ইস্রাফিলের ছেলে মোঃ মাসুদ রানা বলেন,আব্দুল মান্নান কোর্টে চাকরী করেন বলে তার অনেক ক্ষমতা। সে বলে তোদের মত দুই একজন মেরে ফেললে কি হবে। আমার কিছুই করতে পারবি না তোরা।এছাড়া সানোয়ার অনেক টাকা পয়সার মালিক। সেই জন্য বলে তোদের মারলে সোয়াসের লবণের দাম মাত্র। সেই জন্য ওরা আমার বাবাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে। আমি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে এর সঠিক বিচার চাই।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সজিব বলেন, বান্নল গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পেয়েছি।এবিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এর আইনগত ব্যবস্থা নেয়া হবে।





