ধামরাইয়ে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ধামরাইয়ে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

  • ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে, ২০২২

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে আল আমিন আফজাল সরদার (৩১) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) সন্ধ্যার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের চৌটাইল দক্ষিণ পাড়া এলাকায় ওই যুবকের বাড়ির পূর্ব দিকের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার (২১ মে) ভোরে কাজে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হন তিনি।

মৃত আল আমিন আফজাল সরদার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল দক্ষিণ এলাকার মো: ইউনুস সরদারের ছেলে। তিনি রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি সবজির দোকানে কাজ করতেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, ওই যুবক রাজধানীতে একটি সবজি দোকানে নিয়মিত এসে যেয়ে কাজ করতো। নিখোঁজের দিনেও কাজের উদ্দেশে বের হলেও আর বাড়ি ফিরে আসেনি। পরে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। পরে আজ বিকেলের দিকে বাড়ির পাশে ডোবায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads