ধুনটে গৃহহীনদের নির্মিত ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ধুনটে গৃহহীনদের নির্মিত ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জানুয়ারি, ২০২১

বগুড়ার ধুনটে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার ১০১টি নির্মিত ঘর পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।

গতকাল রোববার বিকাল সোয়া ৫টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাস জমিতে ১ কোটি ৭২ লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে নির্মিত এ ঘর গুলো পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিমসহ সংশিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads