সারা দেশ

নওগাঁয় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা কৃষকের জমি দখল, গাছ কাটার অভিযোগ

  • ''
  • প্রকাশিত ১৫ অগাস্ট, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পেশি ও ক্ষমতার জোর দেখিয়ে এক কৃষকের জমি দখল নিয়ে কয়েকটি ফলজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে কালিকাপুর ইউনিয়নের চকরুমাকান্ত গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার চকরুমাকান্ত গ্রামের মৃত জব্বার প্রামাণিকের ছেলে ইমরান মন্ডল ওয়ারিশ ও ক্রয় সুত্রে সাড়ে ২৭ শতাংশ জমি রয়েছে তার।

ওই জমির দলিল, নামজারি, খাজনা দাখিল, দখলও তাঁর রয়েছে। জমিতে বসতভিটাসহ ফলদ বিভিন্ন প্রকার গাছের বাগান করেছেন তিনি। হঠাৎ করে একই এলাকার মৃত আব্দুল জব্বার ছেলে আবুল কালাম ওই জমির মধ্যে কিছু অংশ তাঁর বলে দাবি করেন। এর পর বিভিন্ন সময়ে তার লোকজন নিয়ে ইমরান মন্ডলকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করেন।

ঘটনাটি স্থানীয় পর্যায়ে মীমাংসা করতে ব্যর্থ হন ইমরান। পরে ২০২৩ সালের জানুয়ারি মাসে নিম্ন আদালতে মামলা দায়ের করেন,উক্ত আদালত ইমরান হোসেনের পক্ষে রায় দেন । সেই রায়কে তোয়াক্কা না করে জমি দখলে আবুল কালাম পায়তারা করেন। আবারও ২০২৪ সালে আগস্ট মাসে ১০ তারিখে, ওপর নিষেধাজ্ঞা চেয়ে নওগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করেন। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

ইমরান অভিযোগ করেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ১৪ আগস্ট আবুল কালামসহ হাসান,সাইফুদ্দিন, খোরশেদ তার স্ত্রী সাহারবানু সহযোগিতায় ৭-৮ জনের একটি দল জমি দখল ও গাছ কাটতে শুরু করে।

এ সময় তিনি থানায অভিযোগ করলে মান্দা থানার উপপরিদর্শক রাসেদ হোসেন ঘটনাস্থলে যান। আবুল কালাম জানান, ইমরান জমির মধ্যে তাঁর জমি আছে। তাই গাছ কর্তন করেছি এই বলে তিনি এড়িয়ে যান। এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজি জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads