জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জারমিন আক্তার জুঁই নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে জামালপুর সদরের বাগেরহাটা গ্রামের জুলহাস হোসেনের মেয়ে।
গতকাল বৃহস্পতিবার বিকালে চড়পাড়ার শেখ মঞ্জিল ছাত্রী মেসের দরজা ভেঙে জানলার গ্রীলে ওড়ানা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
বেলা ৫টায় মেস মালিকের ফোনে জুঁই এর স্বামী পরিচয়ে ফোন আসে এবং জানতে চায় জুঁই ঠিক আছে কিনা? এমনটাই জানায় মেস মালিকের মেয়ে সোমা। এই খবর পেয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে কয়েকজনের চেষ্টায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে জানলার গ্রিলে ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে জুঁই। পুলিশ ও প্রক্টরিয়াল বডি খবর পেয়ে গঠনা স্থলে যায় ও লাশ নামিয়ে পরিচয় ও তথ্যাদি সনাক্ত করে । এসময় একটি চিরকুট সহ দুটি মোবাইল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। চিরকুটে তার স্বাক্ষরসহ লিখাছিলো আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়।
প্রতক্ষ্যদর্শী ও সূত্র মতে জানা যায় জুঁই এর সাথে জামালপুর জেলার শিমুল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় যা জুঁই এর মাতা সেলিনা বেগম অবগত ছিলেন। আজ দুপুরেও জুঁই এর সঙ্গে শিমুল এর কথা হয় এবং আত্মহত্যার কথা বলে। সেই কারনেই শিমুল মেস মালিককে ফোন দিয়ে খবর নেয়। তবে অভিযোগ রয়েছে শিমুল এর পূর্বেও অন্য একজনকে বিয়ে করেছে। শিমুল বর্তমানে ত্রিশাল থানায় রয়েছেন বলেও জানায় এক পুলিশ কর্মকর্তা।
একাধিক বিয়ে করেছেন কিনা এমন প্রশ্নে উত্তর না দিয়ে ফোন কেটে দেয় মৃত জুঁই এর স্বামী শিমুল।
প্রাথমিক তদন্তে অপমৃত্যু হিসেবে দেখছে পুলিশ। অপমৃত্যু হিসেবেই মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মৃতের লাশ প্রাথমিক তদন্তে শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ডাক্তারের প্রতিবেদন পাওয়ার পর বুঝা যাবে চূড়ান্ত ভাবে। মৃতের পিতা মাতা খবর পেয়ে আসছে বলেও জানায় পুলিশ কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা স্বীকার করেছে ত্রিশাল থানা পুলিশ।
এ বিষয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন আত্মহত্যাও একটি হত্যাকান্ড। পুলিশ তদন্ত শেষে আইনি প্রক্রীয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত এবং সেই পরিবারের প্রতি আমাদের শোক ও সমবেদনা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ত্রিশাল থানায় গিয়ে মৃত জারমিন আক্তার জুঁই কে দেখে আসেন এবং পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানায়। এসময় শিক্ষক সমিতির সভাপতি সহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।





