নতুন বছরে নতুন নিয়মে হোয়াটসঅ্যাপ

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন বছরে নতুন নিয়মে হোয়াটসঅ্যাপ

  • আলী মিনিস্টার
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০২০

ব্যবহারকারীদের আরো আকৃষ্ট করতে একের পর এক ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তারই ধারাবাহিকতায় এবার আরো একটি ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। নতুন এই ফিচারের মাধ্যমে ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন ব্যবহারকারীরা।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। তবে এই ফিচার নিয়ে কোনো প্রচারণা চালায়নি তারা। ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর ব্যবহারকারীরা দুটি উপায়ে নোটিফিকেশন পাবেন।

বর্তমানে শুধু আইওএস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ইন-অ্যাপ নোটিফিকেশন সুবিধা পাচ্ছেন। দ্রুতই এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু হবে বলে আশা করা হচ্ছে। আইওএস ব্যবহারকারীরা সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে গেলেই ‘ইন-অ্যাপ নোটিফিকেশন’ নামের অপশনটি পাবেন। এখানে ক্লিক করার পর নোটিফিকেশনের দুটি আলাদা ধরন থেকে যেকোনো একটি বাছাই করতে হবে।

এদিকে ওয়াবেটাইনফো জানিয়েছে, ২০২১ সালে নিজেদের ‘টার্মস অব সার্ভিসে’ পরিবর্তন আনবে হোয়াটসঅ্যাপ, যা ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। যেসব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের নতুন নীতি মানবে না, তাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।

সম্প্রতি ওয়াবেটাইনফো হোয়াটসঅ্যাপের ‘টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি আপডেটসে’র স্ক্রিনশট প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের ডাটা কীভাবে প্রক্রিয়াকরণ করে তার বিস্তারিত বর্ণনা রয়েছে সেখানে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads