নববাগঞ্জ গালিমপুরে শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নববাগঞ্জ গালিমপুরে শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত ১৩ নভেম্বর, ২০২১

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গালিমপুর সোনাবান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডমের চার্টার প্রেসিডেন্ট লায়ন আব্দুস সালাম চৌধুরীর নিজস্ব অর্থায়নে ১০১টি শহিদ মিনার স্থাপন প্রকল্পের ৩০ নম্বর শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে লায়ন আব্দুস সালাম চৌধুরী বলেন, বাংলা ভাষার ইতিহাস ও বাংলা সংস্কৃতি আগামীর প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন ভিন্নধর্মী প্রকল্পের উদ্যোগ নিয়েছি। আমার স্বপ্ন ১০১টি শহিদ মিনার নির্মাণ করা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে ভাষা শহিদদের ত্যাগ ও রাষ্ট্র ভাষা বাংলার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

গালিমপুর সোনাবান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিক আবু বলেন, এই শহিদ মিনারের মাধ্যমে আমাদের কমলমতী শিক্ষার্থীরা বাংলা ভাষার ইতিহাস ও ভাষা শহিদদের আত্মত্যাগের কথা জানতে পারবে। এছাড়া এই অঞ্চলের মানুষ অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবে। এমন একটি ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করার জন্য লায়ন আব্দুস সালাম চৌধুরীকে ধন্যবাদ।

এ সময় উপস্থিত ছিলেন গালিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া আজিম, লায়ন আব্দুস সালাম চৌধুরীর সহধর্মিনী সালমা চৌধুরী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, গালিমপুর সোনাবান উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয়ের পরিমল বিশ্বাস, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব-উর রহমান শিকদার শিক্ষকবৃন্দ এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads