বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের রামপালে নবম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে রামপাল উপজেলার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের পলাশের ঘেরের টংঘরে এই ধর্ষনের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, রামপাল উপজেলার পাড়গোবিন্দপুর গ্রামের শেখ ফরহাদের ছেলে রাসেল শেখ (২৬) ও কালেখারবেড় গ্রামের আজমল হোসেনের ছেলে রাকিব হোসেন সজল (২৫)।
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক বাবুল আকতার জানান, ধর্ষনের শিকার ওই ছাত্রী রামপালের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়ে। শুক্রবার বিকেলে সে ফয়লাহাট দরবেশ মার্কেটে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। তার এলার্জি সমস্যার কারণে প্রাইভেট পড়তে না যেয়ে তার মামার বাড়িতে যাওয়ার পথে রনসেন মোড় পৌছিলে দুইজন যুবক রহমত (২৬), ও শেখ রাসেল শেখ (২৬), একটি লাল রংয়ের হ্যাং মোটরসাইকেলে উঠিয়ে রামপাল থানার বড় দুর্গাপুর পুটিমারি গ্রামের পলাশের ঘেরের টংঘরে নিয়ে যায়। টং ঘরে পূর্বে থেকে অবস্থান করা রাকিব হোসেন সজল (২৫), একত্রিত হয়ে ওই ছাত্রীকে জোর পূর্বক গণধর্ষণ করে। ধর্ষণ শেষে রাতে তাকে মহেন্দ্রযোগে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেন। এই ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। অপর একজন এখনও পলাতক রয়েছে।





