দোহার-নবাবগঞ্জ(ঢাকা)সংবাদদাতা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০২৩ এর শূণ্য থেকে দুই বছরের সকল শিশুদেরকে শতভাগ ইপিআই টিকাদান কার্যক্রমের আওতায় আনতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করেন।
প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন,নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান।
উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরাফাতুর রহমান, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হর গোবিন্দ সরকার অনুপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা, সামছুল আলীম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ । এ কর্যক্রম চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেষ হবে বলে সভায় এ তথ্য জানানো হয়।





