নবাবগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মাস্ক বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জে ‍জনসাধারানের মাঝে মাস্ক বিতরণ করছেন থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নবাবগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মাস্ক বিতরণ

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ, ২০২১

“মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা ম‍ূলক প্রচার অভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে। সেই নবাবগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে পুলিশের মাস্ক ও চকলেট বিতরনসঙ্গে মাস্ক পরিহিতদের উপহার হিসেবে দেয়া হয়েছে চকলেট।

জেলা পুলিশের আয়োজনে নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আজ রোববার (২১ মার্চ) সকালে একযোগে উপজেলা সদর এলাকাসহ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কর্মসুচী পালন করা হয়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, ওসি তদন্ত মোঃ সামসুল আলম, এস আই আঃ সালামসহ থানার পুলিশ কর্মকর্তাগণ।

থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান জানান, সম্প্রতি পুনরায় কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসাধারনকে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করতে সারা দেশের ন্যায় এ কর্মসুচী পালন করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads