সারা দেশ

নবাবগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি, ২০২২

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মোঃ মোশারফ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম সবুজ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এখলাছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া অনুষ্ঠান হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads