সারা দেশ

নবাবগঞ্জে বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ অক্টোবর, ২০২১

দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার কেন্দ্রীয় বিষ্ণু মন্দির চত্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর- ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলার ৭৪টি মন্দিরে ১ লক্ষ ৩০ টাকার অনুদানের চেক বিতরন হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads