দিনাজপুরের নবাবগঞ্জে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ও কালেরকন্ঠ শুভ সংঘের ব্যবস্থাপনায় দুঃস্থ ও অসহাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম

সারা দেশ

নবাবগঞ্জে ৩শ অসহায় পরিবার পেলেন বসুন্ধরার ত্রাণ সহযোগীতা

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই, ২০২১

দিনাজপুরের নবাবগঞ্জে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ও কালেরকন্ঠ শুভ সংঘের ব্যবস্থাপনায় করোনা পরিস্থিতির কারনে অসহায় হয়ে পড়া দরিদ্র ও দুঃস্থ ৩শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে নবাবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অধ্যক্ষ মঞ্জুরুল কাদির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ হোসনেয়ারা বেবি, কালেরকন্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া জামান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোঃ রাসেল ইসলাম, কালেরকন্ঠ বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads