নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ ডিসেম্বর, ২০১৯

দিনাজপুরের নবাবগঞ্জে পাকিস্তান হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে আজ শুক্রবার বেলা ১১টায় মুক্তি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, বীরমুক্তিযোদ্ধা মোঃ এখলাছুর রহমান, মোঃ ইউনুস তালুকদার, মোঃ ছিদ্দিকুর রহমান বিএসসি, মোঃ আঃ মান্নান মন্ডল, মোঃ আঃ রাজ্জাক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোঃ জারজিস আলী, মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, মোঃ জুয়েল রানা, শিউলি বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই দিনে ১৯৭১ সালে বাংলার সুর্য সন্তান মুক্তিযোদ্ধাগন মিত্র বাহিনীর সহায়তায় পাকিস্তান হানাদার বাহিনীকে যুদ্ধে পরাজিত করে নবাবগঞ্জকে হানাদার মুক্ত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads