নবীগঞ্জে রামদা দেশি অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

আটককৃত তিন ডাকাত ও উদ্ধারকৃত দেশিয় অস্ত্র

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

নবীগঞ্জে রামদা দেশি অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

  • নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ, ২০২০

নবীগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের নিকট ৩ টি রামদা, ২ টি স্কুডাইবার, ষ্টিলের তৈরী চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলেশ।

গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ১৯/২০ জনের ডাকাতদল তারনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে ডাকাতি করার জন্য শলা পরামর্শ করে। এসময় পুলিশ কৌশল করে এই তিন ডাকাতকে ধরতে সক্ষম হয় এবং বাকিরা পালিয়ে যায়। 

আটককৃতরা হলেন, গ্রেফতারকৃতরা হলেন, গন্ধবপুর কাদিমগাঁও এলাকার বাসিন্দা রুয়াব আলীর পুত্র ডাকাত শাহিদ আলী ওরপে সাহেদ (২৯), অপর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর বাগময়না এলাকার মৃত মোহাম্মাদ আলীর পুত্র শিপন মিয়া (৩৬), একই এলাকার মৃত জলিল মিয়ার পুত্র মোঃ জিতু মিয়া (৩৯)।

পুলিশ জানায়, আটককৃতদের স্বভাবছিল ও নেশা, সুযোগ বুঝে গহবুধসহ ধর্ষণ করা হত সুন্দরী মেয়ে ও নারীদের। একেক জনের বিরদ্ধে অস্ত্র আইনসহ রয়েছে একাধিক মামলা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads