নবীনগরে করোনায় আক্রান্ত হয়ে একই দিনে স্বামী-স্ত্রী'র মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাবার লাশ নিয়ে ফেরার পথে খবর এলো মায়ের মৃত্যুর 

নবীনগরে করোনায় আক্রান্ত হয়ে একই দিনে স্বামী-স্ত্রী'র মৃত্যু

  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অগাস্ট, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বড় বাড়ির বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. আবুল কাসেম আজ  সকাল সাড়ে ৬টায় ও তার স্ত্রী খাদিজা বেগম দুপুর ১২টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

হাসপাতাল থেকে বাড়িতে বাবার লাশ নিয়ে আসার পথিমধ্যেই মায়ের মুত্যুর খবর পায় তাদের সন্তানেরা। 

একই দিনে বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে তাদের সন্তানেরা। স্বামীর মুত্যুর ৬ ঘন্টার পর স্ত্রীর মুত্যু, এমন সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ আছর নামাজের পর, আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠে আবুল কাসেমের জানাজা নামাজ শেষে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনারের পর তার লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এবং বাদ মাগরিব খাদিজা বেগমের জানাজা নামাজ শেষে স্বামীর পাশে তার লাশ দাফন করা হবে বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

উল্লেখ্য, আবুল কাসেম ও খাদিজা বেগম সাংবাদিক আল মামুন ও আল মাসুম রাব্বির বাবা-মা। মুত্যুকালে এই দম্পতি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

তাদের রুহের কামফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবীনগর সামাজিক সংগঠন,জনপ্রতিনিধি,শিক্ষক সমাজসহ বিশিষ্টজনেরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads