নবীনগরে করোনা আক্রান্ত স্বামীর সেবা করতে গিয়ে জীবন দিলেন স্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নবীনগরে করোনা আক্রান্ত স্বামীর সেবা করতে গিয়ে জীবন দিলেন স্ত্রী

  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই, ২০২০

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর প্রেসকাবের সভাপতি, দৈনিক সমকাল পত্রিকা নবীনগর উপজেলা প্রতিনিধি মাহাবুব আলম লিটনের স্ত্রী রাশিদা আক্তার (৫১) আজ রোববার ভোরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গ্রামের বাড়ি উপজেলার রতনপুরে ২য় জানাজা শেষে মরহুমার বাবার কবরের পাশে লাশ দাফন করা হয়েছে।

জানা যায়, গত ১৮ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন নবীনগর প্রেসকাবের সভাপতি মাহাবুব আলম লিটন। আইসোলেশনে থাকা অবস্থায় স্বামীর সুস্থতায় সার্বক্ষণিক পাশে থেকে সেবা করেছেন স্ত্রী রাশিদা আক্তার। উপজেলা পশ্চিম ইউনিয়নের ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার স্বামীর সেবা করতে গিয়ে কখন যে নিজেই অসুস্থ হয়ে গেছেন তা উনার জানা ছিল না। গত ২৪ জুলাই শুক্রবার মাহবুব আলম লিটন এর করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্টটি নেগেটিভ আসলে পরিবারের মাঝে আনন্দ ফিরে আসলেও শনিবার স্ত্রীর অসুস্থতায় সেই আনন্দ বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক রাশিদা আক্তারকে কুমিল্লা রেফার করেন।

পরে করোনা উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে মৃত্যুবরণ করেন। বাদ জোহর নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে ২য় জানাজার জন্য মরহুমার বাবার বাড়ি উপজেলার রতনপুরে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় জানাজা শেষে বাবার কবরের পাশেই দাফন করা হয় রাশিদা আক্তারকে।

জানাজার প্রাক্কালে স্বামী মাহাবুব আলম লিটনের অশ্রুশিক্ত বক্তব্যে উপস্থিত সকল মুসল্লির মাঝে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads