পটুয়াখালীর গলাচিপায় দ্বিতীয় ধাপের সাধারন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ই নভেম্বর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ এর অফিসের সামনে পৌর মঞ্চের পাশে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ৮টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদয় পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক গলাচিপা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, মাইনুল ইসলাম রনো, সাবেক গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ গাজীসহ নব চেয়ারম্যান কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম সিকদার, বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস, চরকাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা, চরবিশ্বাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেনে বাবুল মুন্সী, গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্রি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া সহ সকল ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।





