সারা দেশ

নরসিংদীতে সেনাবাহিনীর অভিযানে জেলা কারাগার থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত ১৮ অগাস্ট, ২০২৪

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে জেলা কারাগার থেকে লুন্ঠিত অস্ত্রসহ ৫টি অস্ত্র ও রাবার বুলেট উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার দুপুরে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৮ ইষ্ট বেংগল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি। এসময় তিনি নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এর কাছে অস্ত্র গুলো হস্তান্তর করেন।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, গত ৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩ টায় সংবাদ পাওয়া যায়, নরসিংদী শহরের বড় বাজারের জামে মসজিদের পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে কিছু এ্যামেনিশন রয়েছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ২৬ রাউন্ড তাজা রাবার বুলেট উদ্ধার করা হয়। এসময় সেখানে কোন দূস্কৃতিকারীকে পাওয়া যায়নি। পরে গত ১১ আগস্ট রবিবার সকাল সাড়ে দশটায় সেনাবাহিনীর একটি দল রায়পুরা থানার দিকে যাচ্ছিলেন। তারা মেথিকান্দা এলাকায় পৌঁছালে অস্ত্রসহ ডাকাত দলকে দেখতে পায়। পরে ওদের ধাওয়া দিলে ওরা পালিয়ে বিভিন্ন গ্রামে ডুকে যায়। এসময় এলাকায় ও জলাশয়ে তল্লশী করে তিনটি একনলা দেশি বন্দুক উদ্ধার করা হয়।

এদিকে ১৩ আগস্ট মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকার কালিরহাতিতে একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেনাবাহিনীর দুইটি দল বাড়িটিকে চারপাশে ঘেড়াও করে তল্লাশী চালিয়ে ঘরের মাচার মধ্যে লুকিয়ে রাখা জেলা কারাগার থেকে লুন্ঠিত শর্টগান রাইফেল উদ্ধার করে। পরে ১৬ আগস্ট শুক্রবার গোপন সংবাদে তথ্য পেয়ে চিনিশপুরের ঘোড়াদিয়া এলাকার একটি ঘনজঙ্গলে অভিযান পরিচালনা করা হয়।

সেখান থেকে জেলা কারাগার থেকে লুন্ঠিত রাইফেল বিডি ০৮ অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার দুপুরে অভিযানে উদ্ধারকৃত ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড রাবার বুলেট সেনাবাহিনীর পক্ষে ২৮ ইষ্ট বেংগল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি পুলিশের নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এর কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads