নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

  নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৮ জুন, ২০২০

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে কাজল রানী সাহা (৫৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় ঢাকার রিজেন্ট হাসপাতালে তিনি মারা যান। নরসিংদী করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত কাজল রানী সাহা নরসিংদী পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার ব্যবসায়ী শংকর লাল সাহার স্ত্রী।

মৃতের স্বজনেরা জানায়, কাজল রানী সাহা গত ২৫ মে থেকে হালকা জ্বর, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিস্থিতির আরও অবনতি হলে তাকে নিবীড় পরিচর্চা কেন্দ্র আইসিউতে রাখা হয়। আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকালে রিজেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ২ জুন তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।

নরসিংদী করোনা প্রতিরোধ সেল এর কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া বলেন, খবর পেয়েই আমাদের কুইক রেসপন্স টিম নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করে নিহতের সৎকারের ব্যবস্থা গ্রহণ করে। পরে রাতেই শহরের দত্তপাড়া শ্বশান ঘাটে সিভিল সার্জন অফিসের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads