নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে সুনীল সাহা (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে করোনা ডেডিগেটেড নরসিংদী জেলা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্যামল সাহা নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা । তিনি পাকিজা মিলে কাজ করতেন।
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, শ্যামল সাহা প্রায় ১০ থেকে ১৫ দিন যাবৎ জ্বর, ঠাণ্ডায় ভূগছিলেন। বাড়িতে চিকিৎসা নেয়ার পর ও ভালো না হওয়ায় এবং করোনা উপসর্গ থাকায় পরিবারের লোকজন সোমবার তাকে করোনা ডেডিগেটেড নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ভর্তি করেন। এসময় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে মঙ্গলবার সকালে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে তার সৎকার করা হবে।





