নরসিংদীতে ক্যান্সার সচেতনতায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে

নরসিংদীতে ক্যান্সার সচেতনতায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২০

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে নরসিংদীতে দ্বিতীয়বারের মতো ‘ক্যান্সার সচেতনতায় দৌড়’ নামে সাড়ে সাত কিলোমিটার ব্যাপী মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহণ।

আজ শুক্রবার সকালে নরসিংদীর বনবিভাগের সামনে থেকে এই ম্যারাথন দৌড় শুরু করা হয়। ম্যারাথন দৌড়টি শিবপুরের মান্নান ভূইয়া কলেজ হয়ে আবার বনবিভাগে এসে শেষ হয়।

ম্যারাথন দৌড়ে হিমু পরিবহণের সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, ছাত্র ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় আড়াইশত মানুষ অংশগ্রহণ করে। ম্যারাথন দৌড় শেষে হিমু পরিবহনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে সনদ ও মেডেল দেয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা. নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সৈয়দুজ্জামান,হিমু পরিবহনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব মুরাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম, হিমু পরিবহন নরসিংদীর সমন্বয়ক সুমন এনটমসহ প্রমুখ।

হিমু পরিবহন নরসিংদীর সমন্বয়ক সুমন এনটম বলেন, পৃথিবীতে যত লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার এক তৃতীয়াংশ কমিয়ে আনা সম্ভব যদি আমরা সচেতন হই। শুধুমাত্র স্বাস্থ্যকর জীবন, স্বাস্থ্যকর খাদ্য, পরিমিত ওজন, ধূমপান বর্জন বাঁচিয়ে দিতে পারে বিশ্বব্যাপী ৩৬ লক্ষ মানুষের প্রাণ। তাই বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য আমরা ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি । এর মাধ্যমে আমরা সকলকে জানাতে চাই ক্যান্সার মানেই মৃত্যু নয়, ক্যান্সার মুক্ত ভবিষ্যৎ গড়ার তাই এখনই সময়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads