নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীকে কুপিয়ে ছিনতাই

ছিনতাইকারীদের দা এর কোপে আহত আবুল ফজল হাসপাতালে ভর্তি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীকে কুপিয়ে ছিনতাই

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুলাই, ২০১৯

নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে কুপিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার দুপুরে নাগরিয়াকান্দি এলাকার হাসেম মোল্লা বাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবুল ফজলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আবুল ফজল শিবপুর উপজেলার বাড়ৈগাঁ এলাকার ইউনুস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসার জানায়, বৃহস্পতিবার দুপুরে নাগরিয়াকান্দি এলাকার একটি কেন্দ্রের কালেকশন শেষে আরেকটি কেন্দ্রে যাচ্ছিলেন মাঠকর্মী আবুল ফজল। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে এক কিশোরী ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় ওই কিশোরীকে বাঁচাতে গেলে আবারোও আবুল ফজলকে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের কুপে আহত মাঠকর্মী আবুল ফজলকে চিকিৎসার জন্যে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads