নরসিংদীতে পাটকল শ্রমিকদের অনশনে যোগ দিয়েছে তাদের  স্ত্রী ও সন্তানেরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নরসিংদীতে পাটকল শ্রমিকদের অনশনে যোগ দিয়েছে তাদের  স্ত্রী ও সন্তানেরা

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ নভেম্বর, ২০১৯

নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে শ্রমিকদের পাশাপাশি কারফানায় কর্মরত শ্রমিকদের স্ত্রী ও শিশু সন্তানের অংশ নিয়েছেন। দাবি আদায় করতে ৮ ঘণ্টা কর্মবিরতি দিয়ে প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছে  ইউএমসি জুট মিল শ্রমিকরা।

অনশনে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শ্রমিকদের সহধর্মীনি ও শিশু সন্তানরা অংশ নেয়। এসময় 'ভাত দে, কাপড় দে নয়তো একটু বিষ দে' স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে বস্ত্র ও  পাটমন্ত্রীর কুশপুত্তলিকায় জুতা পেটা করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪ পযর্ন্ত কর্মসূচি চলবে। 

বুধবার বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেয়।   এসময় মিলের সকল প্রকার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন, ঘরে চাল নেই। পেটে ভাত নেই। ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে আমাদের শিশু সন্তান ও সহর্ধীনিরাও আমাদের সাথে অনশন কর্মসূচিতে যোগ দিয়েছে।

দীর্ঘদিনেও বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবী না মানায় সরকারের তীব্র সমালোচনা করে পাট মন্ত্রীর পদত্যাগ দাবী করেন শ্রমিকরা। অচিরেই দাবী না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেয় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন,কাউযুম প্রধান,শামসুল আরেফিন,ইসা হাবিব রিপন সরকার সহ ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads