নরসিংদীতে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

নরসিংদীতে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০২০

নরসিংদীতে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী পৌর শহর তরুয়া এলাকার ইয়াকুব আলীর ছেলে সোহেল (৩৩), নরসিংদী সদর নবীপুর এলাকার মৃত মিজান সরকার এর ছেলে আব্দুর রহমান (৪২), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার সাতগ্রামের আয়নল হকের ছেলে জাকারিয়া (২৭)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর শনিবার রাতে নরসিংদী পৌর শহর বিলাসদী এলাকার জুয়েল মাহমুদের বাসার তালা ভেঙে মোটরসাইকেল চুরি করে চোরেরা। এই ঘটনায় পরদিন নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তাপস কান্তি রায় তার সঙ্গীয় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ৩ আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় শহরের তরুয়া এলাকা থেকে সোহেল ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১০ টায় মাধবদী থেকে জাকারিয়াকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। যার বাজার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার বলেন, আসামিরা সংঘবদ্ধ আন্ত:জেলা মোটরসাইকেল চোরাই চক্র। এরা দীর্ঘদিন ধরে নরসিংদী জেলাসহ আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল।

তিনি আরো জানান, আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি সোহেল এর বিরুদ্ধে ২টি চুরির মামলা ও ২টি ডাকাতির মামলা রয়েছে। আসামি আব্দুর রহমান এর বিরুদ্ধে ৪ টি চুরির মামলা, ১টি দস্যুতা ও ১টি মাদক মামলা এবং আসামি জাকারিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা ও ১টি চুরির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপরে ৭দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হবে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads