নরসিংদীতে রোগী ডাক্তারের কাছে নয়, ডাক্তার রোগীর কাছে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নরসিংদীতে রোগী ডাক্তারের কাছে নয়, ডাক্তার রোগীর কাছে

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২০

রোগী ডাক্তারের কাছে নয়, ডাক্তার রোগীর কাছে যাবে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিন্ন উদ্যোগ নিলো নরসিংদী জেলা পুলিশ। লকডাউনে ঘরে থাকা মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে একদল চিকিৎসক।

আজ শনিবার সকালে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সার্বিক সহযোগিতায় জেলাপুলিশ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নরসিংদী শাখার সমন্বয়ে এই চিকিৎসা সেবার যাত্রা শুরু হয়।

এই ক্যাম্পের মাধ্যমে নরসিংদী শহরের ইউএমসি জুটমিল গেইট ও শিক্ষাচত্ত্বর এলাকায় প্রায় দুইশত নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেয়া হয়। এই মেডিক্যাল টিমে রয়েছে ২টি এ্যাম্বুলেন্স, ২জন চিকিৎসক, ২জন এমআই ওষুধ।

ব্যতিক্রমী সেবাচালুকরা প্রসঙ্গে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসেন বলেন, নরসিংদী জেলায় লকডাউন চলছে, সীমান্ত প্রবেশ পথ বন্ধ সেহেতু অত্যাবশকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয় এজন্য টেলিফোনে বাগিয়ে জনগণের স্বাস্থ্যসেবা দেয়ার এই নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য আমাদের ২টি এ্যাম্বুলেন্স, এমআই (পুলিশের মেডিকেল ইনস্ট্রাক্টর), ফ্রি ঔষধ সামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে যৌথভাবে প্রতিদিন এই টিমগুলো কাজ করবে। এছাড়া হটলাইন নাম্বারে যে কেউ ফোন করলে টেলিফোনে চিকিৎসা সেবা দিতে পারবে, প্রয়োজনে মানুষের দ্বার প্রান্তে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads